Home » সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ভিউস
শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে স্বদেশ সংস্থার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফসি)’ প্রোগ্রামের ‘এখনই যুক্ত হোন’ প্রকল্পের আওতায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা তাঁদের বিভিন্ন সামাজিক সমস্যা, অভিযোগ, অধিকারবঞ্চনা, মতামত ও পরামর্শ সরাসরি তুলে ধরার সুযোগ পান। আয়োজকরা জানান, নারীরা যাতে নির্ভয়ে নিজেদের সমস্যা ও অভিযোগ প্রকাশ করতে পারেন এবং প্রয়োজনীয় আইনি ও সামাজিক প্রতিকার পেতে পারেন, সে সুযোগ তৈরির লক্ষ্যেই ‘নারীর আদালত’ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং মানবাধিকারের চর্চা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন। কর্মসূচিতে জেলা লিগ্যাল এইডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা সম্পর্কে তথ্য এবং সরকারি টোল-ফ্রি নম্বরসমূহ প্রচার করা হয়। পাশাপাশি জরুরি আইনি সহায়তা ও পরামর্শের জন্য স্বদেশের হটলাইন নম্বর ০১৩৩৯৬২৬৮৮৪-এ যোগাযোগের আহ্বান জানানো হয়। মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ও তথ্য অফিসার জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং সাতক্ষীরা সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কের এসআই (নিরস্ত্র) মমতাজ খাতুন। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।