GIF89a;

Priv8 Uploader By InMyMine7

Linux server.deshihosting.com 4.18.0-477.13.1.lve.el8.x86_64 #1 SMP Thu Jun 1 16:40:47 EDT 2023 x86_64
আইন আদালত Archives - সাপ্তাহিক পয়গাম http://poygam.net/category/আইন-আদালত/ Thu, 30 Jan 2025 04:30:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.5 আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। http://poygam.net/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/ http://poygam.net/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/#respond Thu, 30 Jan 2025 04:30:12 +0000 https://meherpureralo.com/?p=2334 আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা দেবেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হােসেন দােদুল। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কারাগার কর্তৃপক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি…

The post আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা দেবেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হােসেন দােদুল। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর কারাগার কর্তৃপক্ষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে আদালতে নেয়া হবে সাবেক এ মন্ত্রীকে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে পুলিশের কঠাের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে মেহেরপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে উপস্থিত করানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল । তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

The post আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা, বিধান চ্যালেঞ্জ করে রিট http://poygam.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/ http://poygam.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/#respond Tue, 21 Jan 2025 04:03:52 +0000 https://meherpureralo.com/?p=2263 কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (২০ জানুয়ারি) এ রিট দায়ের…

The post সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা, বিধান চ্যালেঞ্জ করে রিট appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (২০ জানুয়ারি) এ রিট দায়ের করেন। রিটের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।

রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের বিষয়ে নীতিমালা করার আর্জি জানানো হয়েছে রিটে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, সরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ বিষয়ক সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে, কীসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছে তার কোনো নীতিমালা নেই। যা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ইতোমধ্যেই এই ক্ষমতার অপব্যবহারের কারণে অনেক সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছে। যার মধ্যে সাবেক সেনাপ্রধানের ভাই জোসেফ, আসলাম ফকির অন্যতম।

আইনজীবী ইশরাত হাসান বলেন, বছরের পর বছর রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সরকারের আমলে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে। এর ফলে, সাধারণ জনমনে ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা হয়। ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশাগ্রস্ত হয়। এই ক্ষমতার অপব্যবহার রোধে, নীতিমালা প্রণয়ন করা আবশ্যক।

The post সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা, বিধান চ্যালেঞ্জ করে রিট appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/feed/ 0
ডোবা দেখিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ http://poygam.net/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/ http://poygam.net/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/#respond Tue, 21 Jan 2025 03:58:40 +0000 https://meherpureralo.com/?p=2260 ডোবা দেখিয়ে চট্টগ্রামে ৪৭০ একর ভূমি দীর্ঘ মেয়াদে বসুন্ধরা গ্রুপের দুটি কোম্পানির অনুকূলে বরাদ্দে অনিয়মের অভিযোগ কমিটি গঠন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কমিটির কার্যক্রমের অগ্রগতি জানিয়ে তিন…

The post ডোবা দেখিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
ডোবা দেখিয়ে চট্টগ্রামে ৪৭০ একর ভূমি দীর্ঘ মেয়াদে বসুন্ধরা গ্রুপের দুটি কোম্পানির অনুকূলে বরাদ্দে অনিয়মের অভিযোগ কমিটি গঠন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কমিটির কার্যক্রমের অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভূমিসচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

‘সমুদ্রসৈকতকে ডোবা দেখিয়ে বসুন্ধরাকে বরাদ্দ’ শিরোনামে গত বছরের ১০ অক্টোবর একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে বরাদ্দের বৈধতা নিয়ে এবং তদন্তের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ডিসেম্বরে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার।

আদেশের বিষয়ে আইনজীবী মোহাম্মদ কাওছার জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে সমুদ্রসৈকতের বালুচর শ্রেণির জায়গার শ্রেণি পরিবর্তন করে ডোবা দেখিয়ে বসুন্ধরার দুটি কোম্পানিকে দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত দেওয়া হয়। এতে রাষ্ট্র ১৮০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই জনস্বার্থে রিটটি করা হয়।

এ সংক্রান্ত শুনানি নিয়ে আদালত রুল দিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। ওই বরাদ্দ প্রক্রিয়া কেন অবৈধ হবে না, রুলে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দেশের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরাকে চট্টগ্রামের একটি সমুদ্রসৈকতের বালুচর শ্রেণির জমিকে নথিপত্রে ডোবা দেখিয়ে বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চর বাঁশবাড়িয়া ইউনিয়নের তিনটি মৌজা থেকে সমুদ্রসৈকতের ৪৭০ একর জায়গা বরাদ্দ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়, এই বরাদ্দ দিতে গিয়ে তড়িঘড়ি করে ভূমির শ্রেণি পরিবর্তন করে ভূমি মন্ত্রণালয়। এ কারণে জায়গাটির বাজারমূল্যের তিনগুণ কম দামে বরাদ্দ পায় বসুন্ধরা গ্রুপ। মৌজা রেট অনুযায়ী বালুচর শ্রেণির (সৈকত) ৪৭০ একরের বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় ২৩৫ কোটি টাকা (২০১৭-১৮ সালের মৌজার মূল্য অনুযায়ী)। শ্রেণি পরিবর্তনের কারণে সেটা মাত্র প্রায় ৫৫ কোটি টাকায় দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয় বসুন্ধরাকে। আর ভূমির এ শ্রেণি পরিবর্তন করায় সরকার রাজস্ব বঞ্চিত হয় প্রায় ১৮০ কোটি টাকা।

The post ডোবা দেখিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ad%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/feed/ 0
জামিন চেয়ে চিন্ময়ের আবেদন হাইকোর্টে উপস্থাপন আজ http://poygam.net/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/ http://poygam.net/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/#respond Tue, 21 Jan 2025 03:53:25 +0000 https://meherpureralo.com/?p=2257 রাষ্ট্রদ্রোহ মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সংক্রান্ত আবেদন শুনানির জন্য আজ (সোমবার) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান…

The post জামিন চেয়ে চিন্ময়ের আবেদন হাইকোর্টে উপস্থাপন আজ appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
রাষ্ট্রদ্রোহ মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

এ সংক্রান্ত আবেদন শুনানির জন্য আজ (সোমবার) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় (কজলিস্টে) ছিল।

আবেদনের বিষয়ে আজ চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জাগো নিউজকে আরও বলেন, এ সংক্রান্ত বিষয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) জামিন আবেদন শুনানির জন্যে উপস্থাপন করা হতে পারে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এসময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে আদালত গত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন। সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন। সেদিন জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় দাস।

The post জামিন চেয়ে চিন্ময়ের আবেদন হাইকোর্টে উপস্থাপন আজ appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/feed/ 0