GIF89a;
Priv8 Uploader By InMyMine7
Linux server.deshihosting.com 4.18.0-477.13.1.lve.el8.x86_64 #1 SMP Thu Jun 1 16:40:47 EDT 2023 x86_64
The post সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড ও জরিমানা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড ও জরিমানা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>মঙ্গলবার এসব দপ্তরে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহণ কমিশনার নিয়োগ দিতে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
The post সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post পুলিশকে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>“গত কয়েকদিন পুলিশই নারীবিদ্বেষী ও ধর্ষণের মামলায় আসামিদের গ্রেফতার করেছে। পুলিশ এক্টিভ হয়েছে বলেই বনানীর ছিনতাইয়ের হামলার আসামিদের গ্রেফতার করা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে আছেন। কিন্তু, তারাও পুলিশ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। পুলিশ পুরোপুরি এক্টিভ না হলে নাগরিক সেবা ও নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে জটিলতা অব্যাহত থাকার শঙ্কা রয়ে যায়।
পুলিশের Morale (মনোবল) একেবারেই ভেঙ্গে পড়েছিল। কিন্তু, জনগণের পক্ষে পুলিশিং করতে যতটুকু সংস্কার ও সময় দরকার, তা না থাকলে পুলিশ সেরে উঠতে পারবে না। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ও সেরে ওঠার ও সংস্কারের সময় দিতে হবে। এ নিয়ে তাড়াহুড়োর ফল বিরূপ হতে বাধ্য। আর হ্যাঁ, আগামী কয়েকমাসের মধ্যেই স্বল্পমেয়াদী কিছু সংস্কার হবে। আপনারাও কিভাবে নাগরিকবান্ধব পুলিশ গড়ে তোলা যায়, তা নিয়ে স্পষ্ট রূপরেখা নিয়ে আসুন।
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে, আর কী কী উদ্যোগ নেওয়া যায় সেজন্য সরকার আন্তরিক। কিন্তু, একটা নাগরিক আন্দোলন যাতে অভ্যুত্থানবিরোধী কুচক্রীদের অভয়ারণ্যে পরিণত না হয়, সে দায়িত্ব অভ্যুত্থানের পক্ষশক্তির উপর বর্তায়। কোন ফাঁদে পা দেওয়া যাবে না এবং অস্থিতিশীলতা বা মব তৈরির প্রচেষ্টা চলতে দেওয়া যাবে না।
সরকার আন্তরিক, উদ্যোগী এবং নাগরিকদের দাবি প্রতি সহানুভূতিশীল। কিন্তু, মব মানসিকতা থেকে বের হতে না পারলে এবং পুলিশকে কাজ না করতে দেওয়ার শর্ত তৈরি করলে- এ সকল অস্থিতিশীলতার দায় স্যাবোটেজকারীদের নিতে হবে।
আর, মনে রাখবেন – Justice Hurried, Justice Burried. যথাযথ আইনি প্রক্রিয়ার বাইরে মবের বিচারের মানসিকতা আমাদের পরিত্যাগ করা উচিত। অভ্যুত্থানের সরকারবিরোধী হঠকারী স্লোগান বাদ দিয়ে কার্যকর রূপরেখা নিয়ে সব পক্ষের আলোচনার ভিত্তিতে অগ্রসর হওয়া উচিত। সমাধান সম্ভব।
বাংলাদেশ সবার, সকল নাগরিকের। নাগরিকের বিরুদ্ধে যেকোনো সহিংসতার বিরুদ্ধে সরকারের অবস্থান। কিন্তু, নাগরিক আন্দোলন মব সন্ত্রাস কিংবা মব জাস্টিসের দিকে যাওয়া প্রতিহত করার ক্ষেত্রে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।
সরকারবিরোধিতা কোন ফ্যাশন স্টেইটমেন্ট না, কমরেডস! গণঅভ্যুত্থানের সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার আহ্বান রইল। সুনির্দিষ্ট রূপরেখা ও আলোচনার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে৷”
The post পুলিশকে সহযোগিতা করুন: উপদেষ্টা মাহফুজ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে আদালতে নেয়া হবে সাবেক এ মন্ত্রীকে।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা থেকে প্রিজনভ্যানে পুলিশের কঠাের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।
ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রী হয়েছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে মেহেরপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে উপস্থিত করানো হবে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করেছিল । তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।
The post আজ মেহেরপুর আদালতে হাজিরা দেবেন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post মেহেরপুরের গাংনীতে এডভােকেসি সভা অনুষ্ঠিত। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স (Citizen Network) এর সহযোগিতায়
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, এসময় গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, গাংনী পৌরসভার প্রকৌশলী শামীম হােসেন, পৌরসভার সাবেক কমিশনার শাহিদুল ইসলাম, সাবেক কমিশনার এনামুল হক ও গোলাম আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
The post মেহেরপুরের গাংনীতে এডভােকেসি সভা অনুষ্ঠিত। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১-টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইমুজ্জামান মেহেরপুর জেলা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ও আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে। শিশু তাইমুজ্জামান জেলা শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাইমুজ্জামান তার চাচার সাথে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তারা শুকুরকান্দি নামক স্থানে পৌঁছালে, ইট ভাটা থেকে দ্রুতগামী ট্রাক রাস্তায় উঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাইমুজ্জামান ও তার চাচা বাবুকে উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাইমুজ্জামানকে মৃত ঘোষণা করেন। তার চাচা বাবু ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
মাহাবুল ইসলাম
মোবা: ০১৭৫৮৬৪৫৩০৪
The post মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত। appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post ডোবা দেখিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>ভূমিসচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
‘সমুদ্রসৈকতকে ডোবা দেখিয়ে বসুন্ধরাকে বরাদ্দ’ শিরোনামে গত বছরের ১০ অক্টোবর একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে বরাদ্দের বৈধতা নিয়ে এবং তদন্তের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ডিসেম্বরে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার।
আদেশের বিষয়ে আইনজীবী মোহাম্মদ কাওছার জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে সমুদ্রসৈকতের বালুচর শ্রেণির জায়গার শ্রেণি পরিবর্তন করে ডোবা দেখিয়ে বসুন্ধরার দুটি কোম্পানিকে দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত দেওয়া হয়। এতে রাষ্ট্র ১৮০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই জনস্বার্থে রিটটি করা হয়।
এ সংক্রান্ত শুনানি নিয়ে আদালত রুল দিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। ওই বরাদ্দ প্রক্রিয়া কেন অবৈধ হবে না, রুলে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দেশের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরাকে চট্টগ্রামের একটি সমুদ্রসৈকতের বালুচর শ্রেণির জমিকে নথিপত্রে ডোবা দেখিয়ে বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চর বাঁশবাড়িয়া ইউনিয়নের তিনটি মৌজা থেকে সমুদ্রসৈকতের ৪৭০ একর জায়গা বরাদ্দ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়, এই বরাদ্দ দিতে গিয়ে তড়িঘড়ি করে ভূমির শ্রেণি পরিবর্তন করে ভূমি মন্ত্রণালয়। এ কারণে জায়গাটির বাজারমূল্যের তিনগুণ কম দামে বরাদ্দ পায় বসুন্ধরা গ্রুপ। মৌজা রেট অনুযায়ী বালুচর শ্রেণির (সৈকত) ৪৭০ একরের বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় ২৩৫ কোটি টাকা (২০১৭-১৮ সালের মৌজার মূল্য অনুযায়ী)। শ্রেণি পরিবর্তনের কারণে সেটা মাত্র প্রায় ৫৫ কোটি টাকায় দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয় বসুন্ধরাকে। আর ভূমির এ শ্রেণি পরিবর্তন করায় সরকার রাজস্ব বঞ্চিত হয় প্রায় ১৮০ কোটি টাকা।
The post ডোবা দেখিয়ে ৪৭০ একর ভূমি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপিনেতা কায়কোবাদ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>আহতদেরকে আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা দেখবেন আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কী করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্যই নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বাজে লোক মুনাফেক তো থাকবেই। তাদেরকে চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করবো ইনশআল্লাহ।
কায়কোবাদ আরও বলেন, আমি নিজেও ১৩ বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশমন। ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ড. ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনে নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে।
হাসপাতাল থেকে বেরিয়ে আপ্লুত কণ্ঠে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে আহতের অবস্থা খুবই করুন, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর্বর্তী সরকারের উচিত তাদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া। প্রতিদিন অন্তত একজন উপদেষ্টাকে পাঠিয়ে তাদের খোঁজখবর নেওয়া প্রয়োজন, যাতে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ভরসা পায়। সঠিক চিকিৎসা ও সহায়তা পায়।
অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কায়কোবাদ আরও বলেন, আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও দেশে ফিরতে পেরেছি, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। এটি তাদের সেই ত্যাগেরই ফসল। আমরা যেন তাদের ভুলে না যাই, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
The post জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপিনেতা কায়কোবাদ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
এর আগে সকালে উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যায় রাজধানীতে এক ব্যাটমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।
আমিনুল হক আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখনও পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে।
আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের বাজারের এই আওয়ামী সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের দেশের জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে। আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি। এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি, ডাকাতির উন্নয়ন দেখেছি।
আমিনুল হক আরও বলেন, গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি, বাংলাদেশের শেখ পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এদেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগমপাড়ায়, আমেরিকায়, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো- বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এদেশের জনগণের জন্য কোন রাজনীতি করেনি। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের উদ্যোগে ও সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, আকতার হেসেন, আফাজ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
The post মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>গত ৫ জানুয়ারি (রোববার) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছিল এ তথ্য।
সেদিন ইসি জানায়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের মাধ্যমে যাচাই কার্যক্রম আগামী ২০ জানুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।
পরবর্তী পর্যায়ে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিলের মধ্যে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে।
উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বিভিআরএস (বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যার) সফটওয়ারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করতে হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে।
The post বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>