GIF89a;
Priv8 Uploader By InMyMine7
Linux server.deshihosting.com 4.18.0-477.13.1.lve.el8.x86_64 #1 SMP Thu Jun 1 16:40:47 EDT 2023 x86_64
The post তাণ্ডব-২ শুটিং শেষ, রাফি এগোচ্ছেন নতুন ছবি নিয়ে appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>কবে মুক্তি পেতে পারে ‘তাণ্ডব-২’? সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জাগো নিউজকে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে না ‘তাণ্ডব’-এর সিক্যুয়েল। কারণ এর আগে রায়হান রাফির অন্য সিনেমার সিক্যুয়েল মুক্তির কথা রয়েছে। সেগুলোর সিরিয়াল করলে তিন নম্বরে আছে ‘তাণ্ডব-২’।
সত্যিই কি ছবিটির শুটিং শেষ করে ফেলেছেন রাফি? এ ব্যাপারে নিশ্চিত হতে সাহায্য করেছে শ্রীলঙ্কা ভ্রমণের একটি ছবি। তাণ্ডব টিমের বেশ কয়েকজন সদস্যকে একত্রে দেখা গেছে শ্রীলঙ্কায়। সেই সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হয়, শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গিয়েছিল তাণ্ডব টিম। আলোচনার ছলে দলের এক সদস্যর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্লেজার ট্রিপও তো হতে পারে। কিন্তু অন্য আরেক সদস্য নিশ্চিত করেছেন, এত বড় টিম ও শাকিব খানকে নিয়ে প্লেজার ট্রিপ দেওয়ার মতো ব্যয়সাপেক্ষ ঘটনা রাফী ঘটাবেন না। তাতে ধারণা করা যায়, শ্রীলঙ্কায় ‘তাণ্ডব-২’র কিছু অংশের শুটিং করে ফিরেছেন রাফী।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘তাণ্ডব-২’। এরই মধ্যে প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন যে, ঈদুল আজহায় আর ছবি মুক্তি দেবেন না। কারণ কী হতে পারে? গেল ঈদুল আজহার বাস্তবতা বিবেচনায় ধরে নেওয়া যায় যে, এই সময়ে বেশ গরম থাকে। এ অবস্থায় এসি ছাড়া একপর্দার সিনেমা হলে সিনেমা দেখতে যান না অনেক দর্শক। তা ছাড়া ঈদুল আজহায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া মানুষেরা প্রেক্ষাগৃহে সিনেমা কম দেখেন। তাই ঈদুল ফিতর ছবি মুক্তির সঠিক সময়। যদিও একই সময়ে শাকিব খানের অন্য আরও ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। সেসব প্রযোজক ও শাকিব খানের নিজের প্রযোজনা সংস্থা থেকেও ওই সময় ছবি মুক্তির কথা রয়েছে।
এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন রায়হান রাফী। তার দলের একজন সদস্য জানিয়েছেন, তারা নতুন ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছেন। আগস্টের শেষে ওই সিনেমার শুটিং শুরু হবে। আর এ সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে উৎসবের বাইরে।
‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিষেক হয়েছে টিভি নাটকের অভিনেত্রী সাবিলা নূরের। প্রথমবার বড়পর্দায় এই জুটিকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শক। অন্যদিকে পরিচালক রায়হান রাফীর নির্মাণশৈলীও প্রশংসা পেয়েছে। গল্পের মোচড় এই ছবিকে দিয়েছে নতুনত্ব। তবু শেষ বিচারে ছবিটি কেন এত কম মানুষ দেখলো তা বুঝতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা।
‘তাণ্ডব’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ একঝাঁক জনপ্রিয় মুখ। তবে ‘তাণ্ডব-২’-এ তারা সবাই থাকবেন কি না এ বিষয়ে নিশ্চিত কোনো সূত্র পাওয়া যায়নি।
The post তাণ্ডব-২ শুটিং শেষ, রাফি এগোচ্ছেন নতুন ছবি নিয়ে appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।
হ্যাসেলহফ বলেছেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।
The post নিজ বাড়ি থেকে ‘বেওয়াচ’ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>‘ঘুমপরী’ মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা পেয়েছেন তানজিন তিশা। বলেন, ‘ঘুমপরী’র গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। রিলিজের ২ সপ্তাহ হয়ে গেলেও এখনও মানুষের রেসপন্স পাচ্ছি। এই অনুভূতি অদ্ভুত ভালো লাগার। সবাই যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে ‘ঘুমপরী’ আমার ক্যারিয়ারে স্পেশাল হয়ে থাকবে।
তানজিন তিশা বলেন, শত শত দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশীরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেয়া সার্থক হয়েছে।
একজন সিনিয়র অভিনেতা আমাকে ফোন করে অ্যাপ্রিসিয়েট করেছেন। বলেছেন, তার স্ত্রীর সঙ্গে বসে কাজটি দেখে ইমোশনাল হয়েছেন। তিনি সহজে ইমোশনাল হন না। যখনই আমাকে স্ক্রিনে দেখেছেন তার চোখের কোনা ভিজে গেছে, যখন আমি স্ক্রিনে ছিলাম না তিনি আমাকে খুঁজেছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
The post ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post ৫০-এর কোঠায় পা দিয়েও ফিট থাকার উপায় জানালেন প্রীতি appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>৪৯-এর প্রীতি, এখনও তরুণ!
প্রীতি জিনতার বয়স ৪৯ হলেও তার চেহারা ও প্রাণোচ্ছ্বলতা দেখে বোঝা দায়। গালে টোল পড়া সেই কিশোরীসুলভ হাসি এখনও অমলিন। শুধু হাসি নয়, জীবনের প্রতি তার ইতিবাচক মনোভাব এবং ভারসাম্য রক্ষার দক্ষতাই তাকে এমন অনন্য করে তুলেছে। তিনি একদিকে যেমন নিজের শরীরের যত্ন নিচ্ছেন, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আইপিএল-এর ক্রিকেট টিম পরিচালনার পাশাপাশি ধরে রেখেছেন অভিনয়ের কাজও।
ভিডিওতে ফিটনেসের নজির
ইনস্টাগ্রামের ভিডিওতে প্রীতিকে দেখা গেছে একটি ক্রাঞ্চ প্যাডের ঢালু অংশে শুয়ে ক্রাঞ্চ করছেন। ক্রাঞ্চ একটি চ্যালেঞ্জিং শরীরচর্চা, যা পেটের পেশি মজবুত করে। ভিডিওতে স্পষ্ট, একের পর এক ক্রাঞ্চ করতে তার বেশ কষ্ট হচ্ছে, তবুও তিনি থামছেন না। এটি তার দৃঢ়তা এবং ফিটনেসের প্রতি নিষ্ঠার প্রমাণ।
প্রীতির উপদেশ
প্রীতি বলছেন, জীবনে যে কোনো পরিবর্তনের জন্য ধারাবাহিক চেষ্টার প্রয়োজন। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং নিজেকে আরও কঠিন অবস্থায় ফেলতে হবে। সেটাই মানুষকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে।
বিশেষজ্ঞদের মতামত
মনোবিজ্ঞানীরাও একমত যে প্রতিকূল পরিস্থিতি বা চ্যালেঞ্জ মানুষকে পরিবর্তন আনতে সাহায্য করে। এটি কোনো ১০০টি ডন বৈঠকের মতো সাধারণ চ্যালেঞ্জ হলেও চলবে। তবে সেই চ্যালেঞ্জ জয় করার আনন্দই মানুষকে নতুন চ্যালেঞ্জ গ্রহণের উৎসাহ দেয়।
প্রীতি জিনতা যেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মন্ত্র প্রয়োগ করেছেন এবং তা দিয়ে প্রমাণ করেছেন বয়স কেবল একটা সংখ্যা মাত্র। সঠিক চেষ্টা আর ইতিবাচক মনোভাব দিয়ে যেকোনো বয়সে ফিট এবং সুখী থাকা সম্ভব।
The post ৫০-এর কোঠায় পা দিয়েও ফিট থাকার উপায় জানালেন প্রীতি appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post ‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>মূলত রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। তার পা না ভাঙলেও পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেহের আফরোজ শাওন লিখেছেন, ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউমার্কেট তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুম্মার সময়, দুপুর ১টা ৫৫ মিনিট। নিউমার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসুল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো ‘বাংলার টেসলা’ খ্যাত এক ইঞ্জিন চালিত রিকশা! কোনোরকম বেলের টুংটাং না করে “আআআপুউউউ….সরেএএএন’’ বলে ডাক, কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়েরর উপর দিয়ে চলে গেল।
শাওন লিখেন, টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশেপাশে থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টার জন্য। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন।
অভিনেত্রী লিখেছেন, অর্পিতা, তুই সাথে না থাকলে কীভাবে যে ঐ সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর উপর ছেড়ে আমি ঢলে পড়েছি আর তুই ঠাণ্ডা মাথায় আমাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস, পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিষাদকে সামাল দিচ্ছিস! শুধু মুখে মুখে ‘শাওন মা’ না তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্ব-ই পালন করে দেখালি। আমি তোকে নিয়ে গর্বিত।
নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন, পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি। তবে পেশী ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে।
The post ‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post সাইফ আলির ওপর হামলাকারীর পরিচয় জানালো মুম্বাই পুলিশ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। যদিও পরে জানানো হয়, ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন।
বিষয়টি নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, তখন আরেক দাবি করে বসলো মুম্বাই পুলিশ। তাদের ভাষ্য, সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক। ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যায়। যদিও তাদের এই দাবির পেছনে অকাট্য তথ্য-প্রমাণ মুম্বাই পুলিশ হাজির করতে পারেনি।
রোববার (১৯ জানুয়ারি) সকালে পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম গণমাধ্যমে বলেন, বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
পুলিশ কর্মকর্তার দাবি, এই ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই। তার বিরুদ্ধে এরইমধ্যেই পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল।
তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। চার মাস আগে সে ভারতে প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল।
পুলিশের দাবি, কয়েকমাস আগেও গ্রেফতার ব্যক্তি একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো। বর্তমানে বেকার। এই জন্যই সে বড় চুরির আশায় সাইফের বাড়িতে হানা দেয়।
The post সাইফ আলির ওপর হামলাকারীর পরিচয় জানালো মুম্বাই পুলিশ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post প্রকাশিত হয়েছে সঞ্জয় চৌধুরীর নতুন গান ‘মা’ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>বর্তমান সময়ে বাংলা গানে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে তেমন কোনো নতুন সৃষ্টি দেখা না যাওয়ার কারণে, সেই শূন্যতা পূরণের দায়বদ্ধতা থেকেই গানটি তৈরি করেছেন শিল্পী। গানের মিউজিক কম্পোজিশন করেছেন রাশেদুজ্জামান। গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদার বাড়িতে। ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে এই স্থানটি বেছে নিয়েছেন সঞ্জয়। গানের ভিডিও চিত্রায়ণ ও সম্পাদনায় ছিলেন রাহুল আনন্দ।
সঞ্জয় চৌধুরী বলেন, মা আমাদের ভালোবাসার প্রতীক। মায়ের প্রতি মানুষের আবেগকে সুর ও কথার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
উল্লেখ্য, সঞ্জয় চৌধুরীর সৃষ্টিশীলতা এর আগেও বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। তার লেখা, সুর ও কণ্ঠে গাওয়া ‘রক্তশূন্য দেশ’ গানটি ২০১৬ সালে জাতীয় নদী অলিম্পিয়াডের থিম সং হিসেবে নির্বাচিত হয়েছিল। পরিবেশ ও নদী সংরক্ষণে সাংস্কৃতিক পদক্ষেপ হিসেবে সেই গানটি বিশেষভাবে সমাদৃত হয়।
The post প্রকাশিত হয়েছে সঞ্জয় চৌধুরীর নতুন গান ‘মা’ appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>The post আমাদের তারুণ্যের অঞ্জন দত্তটা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>হ্যাঁ, অঞ্জন দত্তের শুরুর গল্পটা মোটা দাগে বলতে এমনই। তবে এভাবে আবার এতোটা সরলরেখা টেনে তার জীবনকে সহজীকরণ করলেও যে মস্ত বড় ভুল হয়ে যায়। ছোটবেলা থেকে জৌলুশ আর উত্থান-পতন-টানাপোড়েনের এক অদ্ভূত মিশেল ছিল তার জীবনে। পরবর্তীতে একজন শিল্পী হয়ে ওঠার জন্য যা কাজ করেছে বড় নিয়ামক হিসেবে।
অঞ্জন দত্তের ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ে। সেখানকার নামি স্কুল সেইন্ট পলসে পড়াশোনায় হাতেখড়ি হয় তার। বাবার আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় শেষ পর্যন্ত ছেড়ে আসতে হয় সে স্কুল, এমনকি ছাড়তে হয় দার্জিলিংও।
কলকাতায় ফিরেও তার মন পড়ে ছিল সেই কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে। জীবনভর যে পাহাড়ি বাতাস তার মনের ঈষানকোণে বয়ে গেছে, তা প্রতিটা পরতে পরতে প্রকাশ করতেও কার্পণ্য করেননি কখনও। নিজের গানে-সিনেমায় ফিরে ফিরে গেছেন সেই ছেলেবেলায়, দার্জিলিংয়েই। সেখানে জীবনের প্রথম প্রেম-চুমু, সিগারেটে টান দেয়া, গিটারে সুর তোলা। সেই দার্জিলিংকে কীভাবে ভুলবেন অঞ্জন?
ছোটবেলায় যে ঘুড়ি নাটাই থেকে ছিটকে গেছে, অঞ্জন দত্তের সে ঘুড়ি আজও উড়ছে আকাশে, নিজের মতো করে। জীবনে অভিনেতা হবার শখ ছিল খুব। হয়েছিলেনও। কিন্তু গণ্ডির ভেতর না থাকার যে প্রবণতা ছিল, তা-ই বোধহয় অভিনেতা অঞ্জনকে খুব উঁচুতে উঠতে দেয়নি। ট্র্যাকের বাইরে চিন্তা করা, ভিন্ন চরিত্র খুঁজে সেখানে নিজেকে মেলে ধরা, আশির দশকে এমন এক্সপেরিমেন্ট করার সাহস ক’জন দেখিয়েছেন, তা বোধহয় গুনে গুনে বলে দেয়া সম্ভব।
অভিনয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে যাওয়া অঞ্জনের ভেতর তো সুরের সুবাস ছিল। যে সুর তার হৃদয়ে গেঁথেছিল সেই পাহাড়ে, ছোটবেলায়; সেই গান আর সুরই নিয়ে গেল খ্যাতির চূড়ায়। ছোট ছোট শো করে এগিয়ে যাওয়া অঞ্জন ১৯৯৪ সালে বের করে ফেললেন অ্যালবাম ‘শুনতে কি চাও?’; এরপর ‘পুরোনো গিটার’, ‘ভালোবাসি তোমায়’, ‘কেউ গান গায়’। এরইমাঝে পশ্চিমবাংলা ছাড়িয়ে অঞ্জন চলে গেছেন দূরে-বহুদূরে। ততোদিনে আড্ডার প্রধান গান হয়ে উঠেছে ‘এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
একদিক হয়ে বসে থাকার পাত্র অঞ্জন নন। গান নিয়ে তো অনেকই হলো, এবার পুরোনো আক্ষেপ ঘোঁচানোর পালা। অঞ্জন এবার হাত দিলেন সিনেমায়। একে একে বানালেন ‘বড়দিন’, ‘বো ব্যারাকস ফরএভার’, ‘দ্য বঙ কানেকশন’, ‘চলো লেটস গো’, ‘বোমকেশ বক্সী’, ‘দত্ত ভার্সেস দত্ত’র মতো সিনেমা। ঈশ্বর যখন তাকে গানে দু’হাত ভরে দিয়েছেন, সিনেমাতেও খালি হাতে ফিরলেন না। কমবেশি সব মহলেই প্রশংসা কুড়ালেন ফিল্মডিরেক্টর অঞ্জন।
এখনও সেই গান-সিনেমা-কনসার্ট নিয়েই কাটছে তার জীবন। সঙ্গী ছন্দা দত্ত আর একমাত্র ছেলে নীল। তিনজনের হাসি-গান-আড্ডায় কেটে যাচ্ছে একেকটা বছর। সেভাবে দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে দিলেন সবার প্রিয় অঞ্জন। ১৯ জানুয়ারি রোববার ৭১-এ পা রেখেছেন তিনি।
শুভ জন্মদিন, অঞ্জন দা’। আমাদের কৈশোর-তারুণ্য যেভাবে রাঙিয়েছেন, আরও বহু বছর সেভাবেই আপনার গান শুনতে চাই। আপনার গানে গানে গায়ে মাখতে চাই কাঞ্চনজঙ্ঘার হিম হাওয়া..।
The post আমাদের তারুণ্যের অঞ্জন দত্তটা appeared first on সাপ্তাহিক পয়গাম.
]]>