GIF89a;

Priv8 Uploader By InMyMine7

Linux server.deshihosting.com 4.18.0-477.13.1.lve.el8.x86_64 #1 SMP Thu Jun 1 16:40:47 EDT 2023 x86_64
লাইফস্টাইল Archives - সাপ্তাহিক পয়গাম http://poygam.net/category/লাইফস্টাইল/ Mon, 20 Jan 2025 12:52:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.5 ৫০-এর কোঠায় পা দিয়েও ফিট থাকার উপায় জানালেন প্রীতি http://poygam.net/%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9f/ http://poygam.net/%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9f/#respond Mon, 20 Jan 2025 12:52:31 +0000 https://meherpureralo.com/?p=2155 ৫০-এর কোঠায় পা দিয়েও কীভাবে ফিট এবং আনন্দে থাকা সম্ভব, তা যেন হাতেকলমে শিখিয়ে দিলেন প্রীতি জিনতা। তার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি শরীরচর্চার ভিডিওতে নিজের সুস্থ থাকার মূল মন্ত্রটি শেয়ার…

The post ৫০-এর কোঠায় পা দিয়েও ফিট থাকার উপায় জানালেন প্রীতি appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
৫০-এর কোঠায় পা দিয়েও কীভাবে ফিট এবং আনন্দে থাকা সম্ভব, তা যেন হাতেকলমে শিখিয়ে দিলেন প্রীতি জিনতা। তার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি শরীরচর্চার ভিডিওতে নিজের সুস্থ থাকার মূল মন্ত্রটি শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “নিজেকে আরও ভালো, শক্তিশালী এবং সুস্থ করার কোনো নির্দিষ্ট সময় নেই। ছুটির দিন হোক বা কাজের, এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি কোনো চ্যালেঞ্জ তোমাকে কঠিন অবস্থায় না ফেলে, তবে তা থেকে কোনো পরিবর্তনও আসবে না। ধারাবাহিকতা বজায় রাখো এবং নিজেকে ভালোবাসো।”

৪৯-এর প্রীতি, এখনও তরুণ!
প্রীতি জিনতার বয়স ৪৯ হলেও তার চেহারা ও প্রাণোচ্ছ্বলতা দেখে বোঝা দায়। গালে টোল পড়া সেই কিশোরীসুলভ হাসি এখনও অমলিন। শুধু হাসি নয়, জীবনের প্রতি তার ইতিবাচক মনোভাব এবং ভারসাম্য রক্ষার দক্ষতাই তাকে এমন অনন্য করে তুলেছে। তিনি একদিকে যেমন নিজের শরীরের যত্ন নিচ্ছেন, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আইপিএল-এর ক্রিকেট টিম পরিচালনার পাশাপাশি ধরে রেখেছেন অভিনয়ের কাজও।

ভিডিওতে ফিটনেসের নজির
ইনস্টাগ্রামের ভিডিওতে প্রীতিকে দেখা গেছে একটি ক্রাঞ্চ প্যাডের ঢালু অংশে শুয়ে ক্রাঞ্চ করছেন। ক্রাঞ্চ একটি চ্যালেঞ্জিং শরীরচর্চা, যা পেটের পেশি মজবুত করে। ভিডিওতে স্পষ্ট, একের পর এক ক্রাঞ্চ করতে তার বেশ কষ্ট হচ্ছে, তবুও তিনি থামছেন না। এটি তার দৃঢ়তা এবং ফিটনেসের প্রতি নিষ্ঠার প্রমাণ।

প্রীতির উপদেশ
প্রীতি বলছেন, জীবনে যে কোনো পরিবর্তনের জন্য ধারাবাহিক চেষ্টার প্রয়োজন। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং নিজেকে আরও কঠিন অবস্থায় ফেলতে হবে। সেটাই মানুষকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে।

বিশেষজ্ঞদের মতামত
মনোবিজ্ঞানীরাও একমত যে প্রতিকূল পরিস্থিতি বা চ্যালেঞ্জ মানুষকে পরিবর্তন আনতে সাহায্য করে। এটি কোনো ১০০টি ডন বৈঠকের মতো সাধারণ চ্যালেঞ্জ হলেও চলবে। তবে সেই চ্যালেঞ্জ জয় করার আনন্দই মানুষকে নতুন চ্যালেঞ্জ গ্রহণের উৎসাহ দেয়।

প্রীতি জিনতা যেন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মন্ত্র প্রয়োগ করেছেন এবং তা দিয়ে প্রমাণ করেছেন বয়স কেবল একটা সংখ্যা মাত্র। সঠিক চেষ্টা আর ইতিবাচক মনোভাব দিয়ে যেকোনো বয়সে ফিট এবং সুখী থাকা সম্ভব।

The post ৫০-এর কোঠায় পা দিয়েও ফিট থাকার উপায় জানালেন প্রীতি appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9f/feed/ 0
শীতে ওজন কমানোর কার্যকরী ৪ সমাধান http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%80/ http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%80/#respond Mon, 20 Jan 2025 12:45:57 +0000 https://meherpureralo.com/?p=2152 শরীরের বাড়তি মেদ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোনো মানুষই চান না নিজের শরীরের ওজন বাড়ুক বেড়ে যাক। শীতকালে এমনিতেই যখন সব থমকে থাকে। তাই সেসময় শারীরিক কসরত করারও সুযোগ কম…

The post শীতে ওজন কমানোর কার্যকরী ৪ সমাধান appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
শরীরের বাড়তি মেদ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোনো মানুষই চান না নিজের শরীরের ওজন বাড়ুক বেড়ে যাক। শীতকালে এমনিতেই যখন সব থমকে থাকে। তাই সেসময় শারীরিক কসরত করারও সুযোগ কম থাকে।

শান্তির ঘুম আর টাটকা সব খাবার সামনে দেখে লোভ সামলাতে না পারায় এ সময় খাওয়া-দাওয়া অনেকাংশে বেড়ে যায়। ফলে বৃদ্ধি পায় শরীরের ওজনও। তবে শীতে চারটি বিষয় মেনে চললে ওজন বাড়ার বিড়ম্বনায় পড়বেন না কেউই। বরং কমবে।

চলুন জেনে নেওয়া যাক, যে চার উপায়ে শীতে বাড়বে না ওজন—

শরীর চর্চা

নিজের অলসতাকে আরেকটু ছুটি দিয়ে খোলা পরিবেশে শরীর চর্চার কোনো বিকল্প নেই। আবহাওয়া একটু সহনীয় হয়ে এলে ঘরের বাইরের শারীরিক অনুশীলনগুলো শুরু করা উচিত। এতে করে অভ্যাস বজায় থাকবে এবং দেহের পেশীগুলো সচল থাকবে।

কর্মচঞ্চল থাকা

শীতে ঘরের ভেতরে থাকার মুহুর্তগুলো দেহের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া অব্যাহত রাখার দিকে মনযোগ দিতে হবে। ওয়ার্কআউট ভিডিওগুলোর মাধ্যমে হোম জিম সেট-আপ করা যায়। আর তা যদি খুব একটা সম্ভব না হয়, তাহলে যোগব্যায়ামের মতো ব্যায়ামগুলো যথেষ্ট উপযোগী।

পানিশূন্যতা এড়িয়ে চলা

শীতকালে সবচেয়ে বেশি সমস্যা পানি পানে। অল্প মাত্রায় পানিশূন্যতাও কখনও অতি মাত্রায় ক্ষুধার উদ্রেক ঘটাতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করায় যদি অনেক বেশি আলসেমি থাকে তবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভেষজ চা পান করতে পারেন। এক কাজে দুই সমাধান হবে— আরামদায়ক তাপমাত্রা সরবরাহও হবে, কেটে যাবে পানিশূন্যতাও।

প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার

শীতের সময় প্রোটিন ও ফাইবার পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলো সর্বোত্তম। প্রোটিন পেশী রক্ষণাবেক্ষণ, বিপাক এবং ক্ষুধা কমাতে সহায়তা করে। ফাইবার অল্প খাবারে পাকস্থলির পূর্ণতা বৃদ্ধি ও হজমে সহায়তা করে। ফলে ঘন ঘন খাওয়ার উন্মাদনা কমায়। পাশপাশি ওজন বাড়ার পরিবর্তে কমে।

The post শীতে ওজন কমানোর কার্যকরী ৪ সমাধান appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0%e0%a7%80/feed/ 0
ওজন কমানোর ওষুধ কি নিরাপদ? http://poygam.net/%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6/ http://poygam.net/%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6/#respond Mon, 20 Jan 2025 12:42:13 +0000 https://meherpureralo.com/?p=2149 ওজন নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন অনেকের কাছে সহজ সমাধান। অনেকেই ভাবেন, যখন ওষুধই ওজন কমাতে পারে, তখন খাদ্যনিয়ন্ত্রণ, শরীরচর্চা বা হাঁটাহাঁটির প্রয়োজন কী? তবে মনে রাখা জরুরি, ওজন কমানোর জন্য…

The post ওজন কমানোর ওষুধ কি নিরাপদ? appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
ওজন নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন অনেকের কাছে সহজ সমাধান। অনেকেই ভাবেন, যখন ওষুধই ওজন কমাতে পারে, তখন খাদ্যনিয়ন্ত্রণ, শরীরচর্চা বা হাঁটাহাঁটির প্রয়োজন কী? তবে মনে রাখা জরুরি, ওজন কমানোর জন্য ওষুধ সবার জন্য নয় এবং যেকোনো ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া ওষুধ সেবন কখনোই উচিত নয়। উপরন্তু, ওষুধ সেবন করলেও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং শরীরচর্চা অব্যাহত না রাখলে ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না।

ওজন কমানোর ওষুধ সেবনের আগে বডি মাস ইনডেক্স (বিএমআই) সম্পর্কে জানা দরকার। বিএমআই (BMI) একটি সংখ্যা যা ওজন ও উচ্চতার অনুপাতে নির্ধারণ করা হয়। স্বাভাবিক বিএমআই ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকে। যদি কারও বিএমআই ২৫-এর বেশি হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্থূলতা-সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে কি না, তা নির্ণয় করবেন।

বিএমআই ২৫–৩০: জটিলতা না থাকলে পুষ্টিবিদের নির্দেশনা অনুযায়ী খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং নিয়মিত শরীরচর্চা চালিয়ে যেতে হবে।
বিএমআই ৩০-এর বেশি: ওজন কমানোর জন্য ওষুধ সেবনের পরামর্শ দেওয়া যেতে পারে।
বিএমআই ২৭ বা তার বেশি: যদি স্থূলতাজনিত কোনো জটিলতা (যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দেওয়া হয়।

কিভাবে বিএমআই নির্ণয় করবেন?
বিএমআই নির্ণয় করতে আপনার ওজন (কেজি) এবং উচ্চতা (মিটার) জানা জরুরি। উচ্চতা ফুটে থাকলে সেটি মিটারে রূপান্তর করুন। এরপর উচ্চতার বর্গফল বের করে ওজনকে সেই সংখ্যায় ভাগ দিন। উদাহরণস্বরূপ:

ওজন: ৬০ কেজি
উচ্চতা: ১.৬ মিটার
বিএমআই = ৬০ ÷ (১.৬ × ১.৬) = ২৩.৪

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
বিশেষজ্ঞরা বলেন, হুট করে ওজন কমানোর চেষ্টা করলে সেটি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ওজন কমানোর ওষুধ সেবনের ফলে ক্ষুধামন্দা, বমি ভাব, পেটের সমস্যা, দুর্বলতা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

জেনে রাখুন

ওজন কমানোর জন্য মুখে খাওয়ার ওষুধ ছাড়াও চামড়ার নিচে দেওয়ার ইনজেকশনও রয়েছে। তবে এগুলো শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এবং তার তত্ত্বাবধানে সেবন করা উচিত। প্রয়োজনে ওষুধের পরিবর্তন বা ফলোআপের জন্য নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

ওজন কমানোর জন্য কোনও ঝটপট সমাধান নেই। যেমন রাতারাতি ওজন বাড়েনি, তেমনি রাতারাতি ওজন কমানোও সম্ভব নয়। তাই ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত এবং শর্টকাট পদ্ধতির দিকে না যাওয়াই ভালো।

The post ওজন কমানোর ওষুধ কি নিরাপদ? appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%93%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6/feed/ 0
শীতে শিশুর সুরক্ষায় যা খাওয়াবেন http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96/ http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96/#respond Mon, 20 Jan 2025 12:36:17 +0000 https://meherpureralo.com/?p=2146 শীতে সর্দি, কাশি, গলাব্যথা এবং জ্বর যেন লেগেই থাকে মানুষের। আর শিশুদের তো কথাই নেই। ঠাণ্ডায় শিশুদের এসব সমস্যা বেড়ে যায়। তাই প্রায়ই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। শীতে সন্তানদের সুরক্ষার…

The post শীতে শিশুর সুরক্ষায় যা খাওয়াবেন appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
শীতে সর্দি, কাশি, গলাব্যথা এবং জ্বর যেন লেগেই থাকে মানুষের। আর শিশুদের তো কথাই নেই। ঠাণ্ডায় শিশুদের এসব সমস্যা বেড়ে যায়। তাই প্রায়ই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। শীতে সন্তানদের সুরক্ষার জন্য অনেক প্রচেষ্টাই চালিয়ে যান বাবা-মায়েরা। তবে অনেকে জানেন না শীতকালে কেন শিশুরা এত অসুস্থ হয়? এ সময় রোগ প্রতিরোধ করার জন্য কী কী খাওয়াতে হবে শিশুকে।

চলুন আজকে জেনে নেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা খাওয়াতে হবে—

সবুজ শাকসবজি
শীতকালে শিশুদের পুষ্টিকর শাক সবজি যথেষ্ট খাওয়াতে পারেন। যা বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা আঁশ পাচনতন্ত্রকে সুস্থ রাখে। তাই শিশুদের খাবারে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলির মতো সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। ভিটামিন সি, ভিটামিন কে এর মতো অনেক পুষ্টিগুণ উপাদান এতে আছে। সবজিগুলো শিশুদের খাবারে বা স্যুপ বানিয়ে দিতে পারেন। এগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

দই
খাবার হজম থেকে শুরু করে দইয়ের অনেক উপকারীতা রয়েছে। শীতকালে শিশুদের দই খাওয়ানো অত্যন্ত ভালো। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাচনতন্ত্রকে সুস্থ ও সবল রাখে। দইয়ে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে। এটি শিশুদের হাড় মজবুত করে।

ফল
পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম হলো ফল। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের ফল খাওয়ানো ভালো। খাবারের তালিকায় কমলা, আঙ্গুরের মতো ফল রাখতে পারেন। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এ খবারগুলো অনেক রোগ প্রতিরোধ করা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যদি শিশুরা ফল খেতে না চায়, তাহলে জুস বানিয়ে খাওয়াতে পারেন।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে রয়েছে ব্লু বেরি। এসব বেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

আদা
আদায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আদার সঙ্গে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে শিশুদের খাওয়াতে পারেন। এতে শিশুরা শীতকালে সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে।

The post শীতে শিশুর সুরক্ষায় যা খাওয়াবেন appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96/feed/ 0
ত্বক ফর্সা করার ক্রিম থেকে হতে পারে কিডনির সমস্যা http://poygam.net/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/ http://poygam.net/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/#respond Mon, 20 Jan 2025 12:32:04 +0000 https://meherpureralo.com/?p=2143 প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারি—এই নীতিতে চলা সমাজে সবাই নিজেকে সুন্দর দেখাতে চান। সেই চিন্তা থেকেই প্রসাধনী ও সাজগোজের বিভিন্ন ব্যবসার জনপ্রিয়তা বেড়েছে। যতই ‘কালোই ভালো’ ধরনের নীতিবাক্য প্রচার করা হোক…

The post ত্বক ফর্সা করার ক্রিম থেকে হতে পারে কিডনির সমস্যা appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারি—এই নীতিতে চলা সমাজে সবাই নিজেকে সুন্দর দেখাতে চান। সেই চিন্তা থেকেই প্রসাধনী ও সাজগোজের বিভিন্ন ব্যবসার জনপ্রিয়তা বেড়েছে। যতই ‘কালোই ভালো’ ধরনের নীতিবাক্য প্রচার করা হোক বা ফর্সা হওয়ার ক্রিমের বিরুদ্ধে নানা আন্দোলন হোক, পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে এখনও ফর্সা ও সুশ্রী চেহারার চাহিদা বেশি। এর ফলে ত্বকের রং উজ্জ্বল করার প্রসাধনীগুলোর চাহিদা আকাশছোঁয়া। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে, এই ধরনের ক্রিমে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পারদ জাতীয় ক্ষতিকর উপাদান ব্যবহৃত হচ্ছে, যা শুধু ত্বকের ক্ষতি নয়, কিডনিরও গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

কিছু গবেষণার ভিত্তিতে জানা গেছে, ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহৃত নির্দিষ্ট কিছু ক্রিমের উপাদান কিডনির রোগ সৃষ্টি করতে পারে। বিশেষত, অতিরিক্ত পারদ (মার্কারি) ও গ্লুটাথায়নের মতো উপাদান সমৃদ্ধ ক্রিম দীর্ঘমেয়াদি ব্যবহার মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামক কিডনি রোগের কারণ হতে পারে। এই রোগে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়, যা কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস করে।

কী ধরনের সমস্যা হতে পারে?
গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রায় পারদ ত্বকের রন্ধ্রপথে শরীরে প্রবেশ করে কিডনির কার্যপ্রক্রিয়াকে প্রভাবিত করে। এর ফলে কিডনির ছাঁকনি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং রেচন প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। এতে প্রোটিনের ঘাটতি থেকে পা ফোলা বা শরীরের অন্যান্য অংশে পানি জমার মতো লক্ষণ দেখা দিতে পারে।

চিকিৎসকের পর্যবেক্ষণ
চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের কিডনি বিশেষজ্ঞ ডা রাজা রামচন্দ্রন বলেন, ‘সব ত্বক উজ্জ্বল করার ক্রিম ক্ষতিকর নয়। তবে কিছু ব্র্যান্ড অনুমোদনহীনভাবে ক্ষতিকর উপাদান ব্যবহার করে। এসব ক্রিম ব্যবহারে কিডনি সমস্যার ঝুঁকি বাড়ে।’

তিনি আরও যোগ করেন, ‘গ্লুটাথায়নের অতিরিক্ত ব্যবহারও কিডনির জন্য ঝুঁকিপূর্ণ।’

কেরল ও অন্যান্য অঞ্চলের গবেষণা
কেরলের এক গবেষণায় দেখা গেছে, কিছু প্রসাধনী ক্রিমে উচ্চমাত্রায় পারদ (মার্কারি) ব্যবহার করা হয়েছে। এর ফলে পারদ ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে কিডনির কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

কীভাবে সমস্যার সমাধান সম্ভব?
কেরলের রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, ক্রিমের ব্যবহার বন্ধ করতেই প্রস্রাবে প্রোটিন বেরিয়ে আসা বন্ধ হয়েছে। তবে একই সঙ্গে রামচন্দ্রন বলেছেন, কোনও কোনও রোগীকে ইমিউনো সাপ্রেসিভ থেরাপি দেয়ার প্রয়োজন হয়েছে।

সতর্কতা ও প্রতিরোধ

অনুমোদিত ব্র্যান্ড বেছে নিন: ক্রিম কেনার সময় সরকারি অনুমোদনের সনদ এবং উপাদানের তালিকা পরীক্ষা করুন।
অপরিচিত ও সস্তা পণ্য এড়িয়ে চলুন: বাজারে কিছু কোম্পানি অনুমোদন ছাড়াই অপরিচিত ও সস্তা ক্রিম বিক্রি করে। সেগুলো কেনা থেকে বিরত থাকুন।
ব্র্যান্ডের সুনাম যাচাই করুন: সুপরিচিত ব্র্যান্ড সাধারণত সুনাম ধরে রাখতে সরকারি নিয়ম মেনে চলে। তাই সুপরিচিত ব্র্যান্ডের পণ্য কিনুন।
চিকিৎসকদের পরামর্শ
চিকিৎসকদের মতে, সুন্দর ত্বকের জন্য প্রাকৃতিক উপায় বেছে নেওয়া ভাল। প্রয়োজনীয় সুরক্ষা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ত্বকের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। সস্তা বা অপরিচিত ব্র্যান্ডের ক্রিম ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।

The post ত্বক ফর্সা করার ক্রিম থেকে হতে পারে কিডনির সমস্যা appeared first on সাপ্তাহিক পয়গাম.

]]>
http://poygam.net/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/feed/ 0