Home » সাতক্ষীরার হোমিওপ্যাথি চিকিৎসক ডা. হাদি খানের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

সাতক্ষীরার হোমিওপ্যাথি চিকিৎসক ডা. হাদি খানের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪১ ভিউস

শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা :সাতক্ষীরার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা. হাদি খান বুধবার  আনুমানিক সকাল দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজায় আরও উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, ড্রাগ সমিতির নেতা দ্বীন আলি, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।