Home » সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৫৩ ভিউস
শহিদুল ইসলাম শহিদ  : সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড তথা প্রথম শ্রেণিতে উন্নীত করায় আনন্দ প্রকাশ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শহরের পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং এড আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এড মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন ঝাউডাঙা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, এপিপি এড এ বি এম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জর্জকোটের অতিঃ পিপি এড আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক এড মনিরুদ্দীন,জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধাঃ সম্পাদক মীর আবু বকর, জিয়া পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, ছড়াকার নাজমুল হাসান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সাংবাদিক আমিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরাকে ‘এ’ গ্রেড তথা প্রথম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি শুধু একটি প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং সাতক্ষীরার উন্নয়ন, সম্ভাবনা ও অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সিদ্ধান্তের ফলে জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। কৃষি, মৎস্য, লবণ শিল্প, পর্যটন এবং সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এ জেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় পর্যটন খাতে সাতক্ষীরার উন্নয়নের বড় সুযোগ রয়েছে। সরকার যদি পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করে, তবে এই জেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
তারা উল্লেখ করেন, জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উন্নয়নের ধারায় সাতক্ষীরাকে আরও অগ্রাধিকার দেওয়া। ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ার মাধ্যমে সেই দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে। এতে করে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্র আরও প্রসারিত হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং শিল্পকারখানা স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শেখ হাসান গফুর, গাজী হাবিব, নাজমুল আলম মুন্না, প্রভাষক নাজমুল হক, শেখ কামরুল ইসলাম, মাগফুর রহমান জান্টু, মোঃ মুনসুর রহমান, মোস্তাফিজুর রহমান, হাফেজ আবুল হোসেন, আলমুতাছিম বিল্লাহ সবুজ, দেলোয়ার হোসেন, মোহাম্মাদ হাফিজ, রাকিব হোসেন, জাকির হোসেন জনি, সাংবাদিক লাল্টু, মিহিরুজ্জামান বাবু, আব্দুর রশিদ, আতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি এবং সময়ের দাবী, সাতক্ষীরা সিটি কর্পোরেশন।
আয়োজকরা জানান, সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। সভায় জেলার সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।