Home » সাতক্ষীরাকে ‘এ’ গ্রেড জেলায় উন্নীত করায় আলোচনা সভা ১৪ মার্চ

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেড জেলায় উন্নীত করায় আলোচনা সভা ১৪ মার্চ

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪২ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণির জেলায় উন্নীত করায় মাননীয় সরকার প্রধানকে অভিনন্দন জানাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ মার্চ ২০২৬ (শনিবার) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সাতক্ষীরা সাংবাদিক ক্লাব, শহীদ কাজল সরণি, পলাশপোলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি এড. মোঃ আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত থাকবেন সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল বারী, অতিরিক্ত পিপি এড. এ.বি.এম সেলিম, সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনের সমন্বয়কারী এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ , অতিরিক্ত পিপি এড. আকবর আলী, এনজিও ব্যক্তিত্ব আর.এম ফরহাদ, এডভোকেট আলহাজ্ব মহিতুল ইসলাম ,এডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমুনল্লাহ আমান , বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মেহের উল্লাহ, সমাজসেবক এড. মনিরুদ্দীন, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস.এম মহিদার রহমান, শিক্ষাবিদ অধ্যাপক ইদ্রিস আলী ও সমাজসেবক শেখ মোঃ জাহাঙ্গীর হাশেমী।

উক্ত অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
সৌজন্যে:
১. সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ।
২. সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি।
৩. সময়ের দাবি, সাতক্ষীরা সিটি কর্পোরেশন, সাতক্ষীরা।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।