Home » সাতক্ষীরায় অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

সাতক্ষীরায় অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪৬ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে আখরাখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এ সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য জব্দকৃত মাদক ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী সাতক্ষীরা এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।