শহিদুল ইসলাম শহিদ : পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১১ মার্চ) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ জি.এম. আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান এবং সাংবাদিক আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
