Home » সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল: রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিদের মিলনমেলা

সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল: রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিদের মিলনমেলা

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪৯ ভিউস

শহিদুল ইসলাম শহিদ :রমজানের ত্যাগ ও সংযমের মহিমায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার বিকেলে শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী, সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এডভোকেট দিলীপ কুমার দেব, কালিদাস রায়, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, এডভোকেট খায়রুল বদিউজ্জামান, শামীম পারভেজ, ডা. মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, মেহেদি আলী সুজয়, বেলাল হুসাইন, আশরাফুল ইসলাম খোকন, বরুণ ব্যানার্জী, মোশাররফ হোসেন, আহসানুর রহমান রাজীব, শেখ তানজির আহমেদ, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, কৃষ্ণমোহন ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, আব্দুল মমিন, জামালউদ্দীন, গাজী ফরহাদ, এস এম বিল্পব, আলী মোক্তাদা হৃদয়, সোহরাব হোসেন, আমিনুর রহমান, আবু সাঈদ, নাজমুস সাদাত জাকির, জুলফিকার আলী জিন্নাহ, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী, এস এম তৌহিদুজ্জামান, শহীদুজ্জামান শিমুল, রায়হান সিদ্দিকী, আব্দুর রহমান, সানজিদুল হক ইমন, হাসান গফুর, রেজাউল ইসলাম বাবলু, বোরহানউদ্দীন বুলু, তৌফিকুজ্জামান লিটু, নাজমুল আলম মুন্না, ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজনসহ দেড় শতাধিক সাংবাদিক।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সরকারের গঠনমূলক সমালোচনায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাতক্ষীরার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও গৌরবজ্জ্বল সাংবাদিকতা করে আসছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পরে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।