Home » সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ২৫ ফাঁদ উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ২৫ ফাঁদ উদ্ধার

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ২৯ ভিউস
শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা :  বন বিভাগর উদ্যোগে সুন্দরবনের বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করার সময় শনিবার (১১ এপ্রিল) সকালে টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করে বন ভিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকে সকলকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।