Home » সুন্দরবন থেকে ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

সুন্দরবন থেকে ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৩৩ ভিউস

শহিদুল ইসলাম শহিদ  : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় জব্দ করা হয় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরেন বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মোঃ কালু (৪৮), ফরহাদ (৩০), মোঃ ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মোঃ হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম (৩৫), মহিপুর গ্রামের মোঃ ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মোঃ রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল (৩৫), পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মোঃ শরিফ মিয়া (৪৮)ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মোঃ শফিকুল খান (২০)সহ মোট ২২জন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে বনবিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে মাছ আহরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা দুটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ৪১০ কেজি শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। একই সাথে সেখান থেকে উক্ত ২২ জেলেকে আটক করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

 

 

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।