৩২৭
শহিদুল ইসলাম শহিদ সাতক্ষীরা: পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুসলেহীন সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ রমজান) বিকেলে শহরের সম্রাট প্লাজায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম (বাবলা), জেলা সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আলিম সরদার এবং যুব মুছলিহীন সভাপতি রফিকুল ইসলাম (রকিব)।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়। ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কামাল হোসেন।
