Home » সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ২৭ ভিউস
শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”দেশের নেতৃত্বে জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষা নির্মূল করতে”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে মঙ্গলবার সকল সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, সদর হাসপাতালের আরএমও ডাঃ আব্দুর রহমান, এমওসিএস ডাঃ জয়ন্ত কুমার সরকার, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারি এমকে আশেক নেওয়াজ, নার্সিং সুপারভাইজার গৌরী মণ্ডল, পাবলিক হেলথ নার্স শিরিনা আক্তার, জেলা ইপিআই সুপার আব্দুল বাকী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার প্রমুখ। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় হাসপাতালের সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।সভায় যক্ষ্মার নিয়ন্ত্রণে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।