৮১
শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকাল ৫ টায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সংগঠনের নেতৃবৃন্দ তার বাসভবনে তাঁকে দেখতে যান।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাধারণ সম্পাদক এস.এম. মহিদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বকর, সদস্য এ আর রহমান, মোহাম্মদ আমিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, মোঃ আতিকুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ অধ্যাপক মোজাম্মেল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তারা মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং পূর্বের মতো সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
