৩৭
শহিদুল ইসলাম শহিদ :দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা শাখার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের শ্বশুর আলহাজ্ব আব্দুল করিম গাজী বুধবার সাতক্ষীরা ব্লিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বিবৃতি দেন নিসচা সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি মোঃ ইজ্জামান ইদ্রিস, মোঃ আবু সাঈদ বিশ্বাস, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, সহ-সাধারণ সম্পাদক মীর আবু বকর, শাহজাহান আলী মিটন, মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদুল হক মুন্না, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদ আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফা জামান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আমিরুজ্জামান বাবু, মোঃ কামরুজ্জামান রাসেল, মোঃ তৌফিকুজ্জামান লিটু, অধ্যক্ষ হাফিজুল ইসলাম মাহমুদ রিটু, শেখ আব্দুল আলিম, প্রভাষক এস এম রজব আলী, মোঃ আবু সাঈদ, হাফেজ মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুস সালাম, মোঃ মুনসুর রহমান, জি এম সোহরাব হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, আবু জাফর মোঃ সালেহ, মোহাম্মদ হাফিজ, মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ।
