Home » সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৫৯ ভিউস
শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : : সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক গৃহীত নানাবিধ কার্যক্রমের বিপরীতে জেলার ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এ চেক বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার অলী।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক এম বেলাল হোসাইন, সাংবাদিক মাহমুদুল হাসানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন স্থানের উপকারভোগীরা।
প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে এবং যথাযথ স্বচ্ছতার সাথে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষ ও তৃণমূলের প্রাতিষ্ঠানিক উন্নয়নে পাশে থাকবে।
চেক গ্রহণ শেষে উপকারভোগী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।