Home » সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৬৪ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১১ মার্চ)  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা  স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ জি.এম. আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা  হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান এবং সাংবাদিক আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।