শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম মহিদার রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন। আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সক্রিয় সাংবাদিক সংগঠন গড়ে তুলতে যোগ্য, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সম্পৃক্ত করার বিকল্প নেই। এ লক্ষ্যে শিগগিরই সদস্য সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, দৈনিক মুখপাত্রের সাতক্ষীরা প্রতিনিধি মো. আলমুতাছিম বিল্লাহ, আজকালের কণ্ঠের মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা সংবাদের মো. হুমায়ন কবীর, আলোকিত সকালের মো. আতিকুজ্জামান, সাপ্তাহিক চাকরির পয়গামের মো. কামাল হোসেন, একুশে নিউজের শেখ মনিরুল ইসলাম, মুক্তালোকের শেখ আলী হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভা শেষে সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
