Home » আবাবিল হজ গ্রুপের সাতক্ষীরা পরিচালকের সঙ্গে সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আবাবিল হজ গ্রুপের সাতক্ষীরা পরিচালকের সঙ্গে সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ২৩ ভিউস

শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আবাবিল হজ গ্রুপের সাতক্ষীরা পরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুর রহিমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা, সংগঠনের কার্যক্রম এবং ধর্মীয় সেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সহ-সভাপতি জি এম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হোসেন ও কার্যকরী সদস্য মো. জাকিরুল ইসলাম।
এছাড়া সাতক্ষীরা সদর কমিটির সভাপতি নূর মোহাম্মাদ পাড়, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক সিকদার ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে জেলা কমিটির সদস্য এম এম রবিউল ইসলাম, মিহিরুজ্জামান বাবু, মো. হাফিজুর রহমান, আরিফুর রহমান ও শাহাদাৎ হোসেন শিমুলও উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।