শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা সাতক্ষীরার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদস্য সাংবাদিক শেখ আব্দুল আলীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফুসফুসে বাতাস ঢুকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোকবার্তায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ-সভাপতি জি এম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মো. হাফিজ, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
এ ছাড়া সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি মো. রমজান আলী, মো. বোরহান উদ্দীন বুলু ও মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবিদুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আতিকুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. এনামুল হক সিকদার, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক শেখ আব্দুল আলীমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের শোক
১২
