Home » স্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ আরিফুজ্জামান শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যান

স্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ আরিফুজ্জামান শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যান

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ভিউস

শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা :  স্মার্ট মেডিকেল সেন্টার সাতক্ষীরায় শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যান। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকার গ্যাস্ট্রোলিভার, পিত্তথলী, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আরিফুজ্জামান শিহাব এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস (হেপাটোবিলিয়ারী সার্জারী) এর সার্বিক তত্ত্বাবধানে সর্বাধুনিক প্রযুক্তিই ফাইব্রোস্ক্যান পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়।

সাতক্ষীরাতে একমাত্র খুলনা রোড মোড়, ডাচ্ বাংলা ব্যাংকের বুথের দ্বিতীয় তলায় অবস্থিত স্মার্ট মেডিকেল সেন্টারে এই পরীক্ষা করা হয়।

ডাঃ আরিফুজ্জামান শিহাব জানান, সর্বাধুনিক প্রযুক্তিই ফাইব্রোস্ক্যান হল লিভারের এক ধরনের বিশেষ পরীক্ষা, যাহার মাধ্যমে লিভার ভাল আছে বা লিভারে চর্বি জমেছে, নাকি নষ্ট হয়ে গেছে বা লিভারের রোগটা কোন পর্যায়ে আছে তা বুঝা যায়। কোন প্রকার অপারেশন বা বায়োপসি পরীক্ষা ছাড়াই লিভার চিকিৎসায় ফাইব্রোস্ক্যান বিকল্প হিসাবে সারা বিশ্বে সফলভাবে সমাদৃত।এই পরীক্ষা ব্যথামুক্ত ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৫ থেকে ৮ মিনিটে লিভারের সর্বশেষ অবস্থা জানা যায়।বি-ভাইরাস, সি ভাইরাস, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ও বার বার জন্ডিস হওয়া ফলে লিভারের সম্পর্কে ধারনা পাওয়া যায়।খালি পেটে এই পরীক্ষা ভাল হয়।ডাঃ আরিফুজ্জামান শিহাব সাতক্ষীরার কৃতি সন্তান হিসাবে সাতক্ষীরা বাসীর উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষা চালু করতে পারে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।