Home » সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ১৮ ভিউস
শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনক্রমে রবিবার (২০ সেপ্টেম্বর) ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলা যুবদলের সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।